আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। সাভারবাসীর পাশে থাকা, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর।
তিনি সাভারের শিক্ষা, পরিবেশ, নাগরিকসেবা ও তরুণদের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত থাকতে চান তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারের মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন।



