পরিচিতি

মোহাম্মদ তমিজ উদ্দিন

মোহাম্মদ তমিজ উদ্দিন
সভাপতি, ঢাকা জেলা উত্তর ছাত্রদল

ব্যক্তিগত পরিচিতি:

মোহাম্মদ তমিজ উদ্দিন বাংলাদেশের ছাত্ররাজনীতির একজন সক্রিয় সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি সাংগঠনিক ও সামাজিক পরিসরে ভূমিকা রেখে চলেছেন।

জন্ম ও পারিবারিক পরিচয়:

মোহাম্মদ তমিজ উদ্দিনের পিতা আবুল কাশেম। তাঁর জন্ম আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি বাড়িতে। শৈশব থেকেই নিজ এলাকার মানুষের সঙ্গে তাঁর সামাজিক সম্পর্ক গড়ে ওঠে।

শিক্ষাজীবন ও সামাজিক কর্মকাণ্ড:

তিনি গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নকালে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সামাজিক উদ্যোগ ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখে।

রাজনৈতিক জীবন ও সাংগঠনিক দায়িত্ব:

মোহাম্মদ তমিজ উদ্দিনের রাজনৈতিক পথচলা ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অবিভক্ত ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্বে ছিলেন।

বর্তমানে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সংগঠিত করা এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে তিনি তাঁর রাজনৈতিক যাত্রা অব্যাহত রেখেছেন।

গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা:

দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
যে কারণে মামল-হামলা, গুম সহ একাধিকবার কারাবাস করেন। তার পরও তিনি রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি শুরু থেকে সক্রিয় ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাভার-আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ছাত্রদলের নেতা কর্মী ও সাধারণ ছাত্রজনকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।
৫ আগস্টের গণভবন ঘেরাও কর্মসূচিতে সাভার থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করেন তিনি। ওই সময়ের আন্দোলন তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়ের একটি।


ভবিষ্যৎ লক্ষ্য ও জনসম্পৃক্ততা:

ছাত্ররাজনীতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখাকে তিনি গুরুত্ব দেন। এলাকার মানুষের পাশে থাকা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর রাজনৈতিক ও সামাজিক পথচলার গুরুত্বপূর্ণ অংশ।

মোহাম্মদ তমিজ উদ্দিনের রাজনৈতিক জীবনের মূল ভিত্তি ছাত্ররাজনীতি, সাংগঠনিক দায়িত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ। ভবিষ্যতেও তিনি জনসম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজের রাজনৈতিক পথচলা এগিয়ে নিতে আগ্রহী।

জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা:

ছাত্ররাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মোহাম্মদ তমিজ উদ্দিন ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী। আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি সাভার উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

তাঁর প্রত্যাশা, মানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং তরুণ প্রজন্মের ইতিবাচক অংশগ্রহণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।